| মফস্বল সংবাদ | ||
দক্ষিণ পূর্ব ভবানীগঞ্জ রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ পূর্ব রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ভবনের জরাজীর্ণ অবস্থার কারণে বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। উক্ত বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৩০০জন। ২০১০ সালের সমাপনী পরীক্ষায় পাসের হার ১০০ভাগ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেনসহ শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়ের ফলাফল ভাল বলে অভিভাবকগণ জানিয়েছেন। বিদ্যালয় ভবন, আসবাবপত্র, অবকাঠামোগত সুবিধা বৃদ্ধিসহ শিক্ষক স্বল্পতার সমাধান করা হলে লেখাপড়ার মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে অভিভাবকগণ মনে করেন। -সফিকুল ইসলাম সবুজ
|
||
